উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আবুল কালাম আজাদ , জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
সিকিমের নামচি জেলার সামারডুং-এ এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন টানেলের একাংশ ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ২২ জনে দাঁড়িয়েছে। নামচির এসপি সোনম দোলমা বার্তাসংস্থা এএনআইকে এই মর্মে তথ্য নিশ্চিত করেছেন এবং মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে বর্তমানে উদ্ধারকার্য জোড়কদমে চালিয়ে যাওয়া হচ্ছে। গত সোমবার (২০ জুলাই) দুপুরে হঠাৎই নির্মাণাধীন ওই টানেলের একটি অংশ ধসে পড়ে। সেই সময় সেখানে উপস্থিত শ্রমিকদের মধ্যে মাত্র দু’জন কোনো মতে বের হতে সক্ষম হলেও ২৫ জন শ্রমিক টানেলের ভেতরে আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হয় যেখানে সিকিম পুলিশ, দমকল বিভাগ, এনডিআরএফ, এসডিআরএফ এবং কয়লাখনি বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে যোগ দেন। জাতীয় জলবিদ্যুৎ করপোরেশন বা এনএইচপিসি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হঠাৎ মিথেন গ্যাস নির্গমনের ফলেই মূলত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর ফলে টানেলের ভেতরে তীব্র ঘন ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।