উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অন্যদিকে, মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান ও নতুন সিনেমার খবর নিয়ে ফের বিনোদন জগতের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চিত্রনায়িকা পূজা চেরী। ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢালিউড তারকাদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনা জিতলে আবার বিয়ের ঘোষণা দেওয়া চিত্রনায়িকা পরীমনি ফাইনালে স্পেনের জয়ের পর জানান, আপাতত আর বিয়েটা করতে হচ্ছে না। স্পেনের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, বুবলী ও অপু বিশ্বাস। চলচ্চিত্র অঙ্গনে জাহাজিদের গল্পে নির্মিত সিনেমা ‘মাস্তুল’ বিভিন্ন উৎসব ঘুরে ১৭ জুলাই শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে দুই ঈদে ‘প্রিন্স’ ও ‘রকস্টার’-এর ব্যর্থতার পর থাইল্যান্ডে এখনও শেষ হয়নি শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিং। এছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে ভক্তদের নজর কেড়েন অভিনেত্রী দীঘিও।