উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
গণরায়ের প্রতি শ্রদ্ধা না থাকলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর। এদিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে প্রায় চার মন অর্থাৎ ১৫৫ কেজি ওজনের একটি বিশালাকার কই কোরাল মাছ বিক্রি করতে আনা হয়েছে। এছাড়া বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক নামে আরও এক শ্রমিকের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফেনীর সোনাগাজী ও পরশুরামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন কল্যাণী সাহা নামের এক নারী। অন্যদিকে মীরসরাইয়ে দুই গাড়ির চাপে পড়ে মোটরসাইকেল আরোহী যুবদল নেতা সালাহউদ্দিন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের সীমানা নির্ধারণী আলোচনা সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। চট্টগ্রাম নগরীতে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির সংগঠক আফতাব মজুমদার গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষিকার বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিনের বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নোয়াখালী শহরে ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে জলজট সৃষ্টি হয়ে বিপাকে পড়েছেন দেড় লাখ নগরবাসী। পানির স্তর স্বাভাবিক হওয়ায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ফেনীর ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন মাসে চোরচক্র হানা দিয়ে ল্যাপটপ ও প্রজেক্টর চুরি করায় কয়েকটি স্কুলে শিক্ষাদান ব্যাহত হচ্ছে।