উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
দেশের বীমা খাতের শৃঙ্খলা ও আস্থা ফেরাতে আইনি কাঠামো শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনা জরুরি। ইতোমধ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনী বিলও পাশ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বীমা খাতে বেশ কিছু প্রশাসনিক পরিবর্তন ও কঠোর পদক্ষেপ দেখা গেছে। জীবন বিমার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। অন্যদিকে, অনিয়মের অভিযোগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খাত সংশ্লিষ্ট ও গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির আলোচনায় উঠে এসেছে বীমা খাতের তীব্র আস্থা সংকটের কথা। বক্তারা জানান, সঠিক সময়ে দাবি পরিশোধ না হওয়া এবং অনিয়ম-দুর্নীতির কারণে আস্থার সংকট তৈরি হয়েছে। এছাড়া বিশ্বে মোট মানি লন্ডারিংয়ের প্রায় ২০ শতাংশ বীমা খাতের মাধ্যমে হয় বলেও তথ্য দেওয়া হয়। এই খাতে আস্থা ফেরাতে সুশাসন প্রতিষ্ঠা ও প্রযুক্তির উন্নয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বীমা সেবার প্রসারে নতুন কিছু ইতিবাচক পদক্ষেপও বাস্তবায়িত হচ্ছে। দেশে চালু হওয়া ‘ব্যাংকাসুরেন্স’-এর মাধ্যমে এখন তফসিলি ব্যাংকগুলো বীমা এজেন্টের কাজ করতে পারছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে জীবন বিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি জেনিথ ইসলামী লাইফের অর্ধবার্ষিক সম্মেলন রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হয়েছে।