উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
'মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬' এর মুকুট জয় করেছেন ২৪ বছর বয়সি তরুণী আনিকা মেরাজ। এই জয়ের মধ্য দিয়েই ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পাকিস্তান। এদিকে পাকিস্তানি বিনোদন জগৎ বা ললিউডকে সমৃদ্ধ করতে পাঞ্জাব প্রদেশে ৫০ একর জায়গাজুড়ে একটি বিশ্বমানের ‘পাঞ্জাব ফিল্ম সিটি’ তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের স্বাক্ষর রেখে ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ তালিকায় জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এছাড়াও ললিউডের বেশ কয়েকজন তারকা সম্প্রতি চর্চায় এসেছেন। পবিত্র হজ পালন শেষে আবেগঘন বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম এবং প্যারিসে দ্বিতীয় বিয়ে সেরেছেন নিমরা খান। অন্যদিকে, কাজের জায়গায় হেনস্তা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন অভিনেত্রী মোমিনা ইকবাল ও হিনা আলতাফ।