উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
দেশে খেলাপির সংখ্যা বেড়ে দ্বিগুণ হওয়ার পাশাপাশি খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এর জন্য মূলত ইচ্ছাকৃত খেলাপি ও কতিপয় করপোরেট গ্রুপকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি দেশের উৎপাদনমুখী শিল্প খাত প্রথমবার ঋণাত্মক প্রবৃদ্ধিতে পড়ায় জিডিপির গতিও হ্রাস পেয়েছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে প্রথম ২০ দিনে প্রবাসীরা পাঠান ২০১ কোটি ৮০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকা। এ ছাড়া নতুন বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ২৭টি দেশে মোট ৫০টি আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর ই-রিটার্ন সেবা চালু করেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা ৫ শতাংশ প্রণোদনা পাবেন। এদিকে ঢাকায় অনুষ্ঠিত এফডিআই সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে মূলধন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও এক লাফে ভরিতে ২ হাজার ৭৪১ টাকা পর্যন্ত স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। অন্য খবরে, টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছে 'মাই ফুয়েল পাম্প' এবং হাইকোর্টের রায় বাস্তবায়নে পুনঃপেনশন ও ভাতার দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।