উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়সাশ্রয়ী যাত্রার সুবিধা দিতে তিনটি হেলিকপ্টার নিয়ে প্রাথমিকভাবে এই সেবা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানায়, তাদের সেবার বহরে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার রয়েছে। অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্তে এ সেবা পরিচালনা করা হচ্ছে। করপোরেট ও ব্যবসায়িক সফর, পর্যটন, ব্যক্তিগত যাতায়াত, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি উদ্ধারকাজ, শুটিং ও রাজনৈতিক সফরসহ নানা প্রয়োজনে এই সেবা ব্যবহার করা যাবে। এ ছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স’ সেবাও চালু রয়েছে। বাণিজ্যিক হেলিকপ্টার সেবা ও জরুরি রোগী পরিবহনের জন্য ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫ ও ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে আকিজ এভিয়েশন।