উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী ভারতীয়রা। স্থানীয় সময় গত শুক্রবার সিডনির প্যারামাটায় অনুষ্ঠিত সমাবেশে চার শতাধিক মানুষ অংশ নেন। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস অস্ট্রেলিয়া, আম্বেদকারাইট গ্লোবাল ফেডারেশন অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটি অব অস্ট্রেলিয়াসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষাবিদ, পেশাজীবী ও প্রবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশ নাগরিকের মৌলিক অধিকার। ভারতে নিট (NEET) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের স্মরণে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই দিনে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারেও শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আত্মহত্যায় প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। আয়োজকেরা জানান, এই কর্মসূচিগুলো স্বদেশের ঘটনাপ্রবাহের সঙ্গে প্রবাসী ভারতীয়দের গভীর সংযোগ ও সংহতির প্রমাণ দেয়।