উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে সেখানে সরাসরি কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। এর পরিবর্তে কার্গো ভিলেজের পাশে থাকা একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে এই আগুনের সংবাদ পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ডিউটি অফিসার আরও জানান, কার্গো ভিলেজে আগুন না থাকলেও পাশের ময়লার স্তূপে ধোঁয়া দেখে কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ময়লার স্তূপে কীভাবে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিমের কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।