উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত দাঁত ব্রাশ করা অত্যন্ত কার্যকর একটি উপায়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় মুখের স্বাস্থ্য ও হৃদযন্ত্রের সুস্থতার মাঝে গভীর সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। মুখ অপরিষ্কার থাকলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এই ব্যাকটেরিয়া মাড়ির ক্ষতের মাধ্যমে রক্তে মিশে যায়। ক্ষতিকর ব্যাকটেরিয়া রক্তে ঢুকে রক্তনালীতে প্রদাহ বা রক্ত জমাট বাঁধা তৈরি করে। এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়। তবে দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করলে হৃদরোগের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়। প্রতিদিন সকালে খাওয়ার পর এবং রাতে ঘুমানোর আগে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। প্রতিবার অন্তত দুই মিনিট সময় নিয়ে দাঁত মাজার পাশাপাশি ৩ থেকে ৪ মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত।