উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে মালয়েশিয়ায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রোববার বিকেলে কুয়ালালামপুরের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের সময় ‘রেমিট্যান্স শাটডাউন’ ছিল প্রবাসীদের ঐক্যবদ্ধ সংহতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। লোকমান হাকিমের কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভীরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক এবং সদস্য সচিব আলম রওশন। এছাড়া বক্তব্য রাখেন আকাশ আলমগীর, সোহেল ও বিলকিস বিথী। সভায় জুলাই যোদ্ধা আব্দুল আহাদ সরাসরি উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শহীদ তাহমিদের মা, শহীদ ইমনের ভাই, জুলাই যোদ্ধা কানিজ ফাতেমা, আহত যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক এবং শহীদ সাজ্জাদের বাবা। এ সময় আহত যোদ্ধা ওমর ফারুক সরকারি সহায়তা না পাওয়ার কথা জানালে ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক বিষয়টি কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রাপ্য সহায়তা নিশ্চিতের আশ্বাস দেন।