উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
১১–দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। এখন থেকে তারা এককভাবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পর দ্বিতীয় দল হিসেবে তারা এই ঐক্য থেকে সরে এল। আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১–দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল যা নির্বাচন শেষ হওয়ার পর কার্যকারিতা হারিয়েছে। ভবিষ্যতে দেশ ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংসদে তাদের দলের সদস্যরা বিরোধীদলীয় ভূমিকা পালন করবেন। অধিবেশনে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বর মাসে বিভাগীয় শহর ও জেলা সদরে গণসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।