উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই হাজিরা দেশে পৌঁছান। পরিচালিত ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য মতে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। চলতি হজ মৌসুমে এ পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছর গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। এরপর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।