উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরিকুল ইসলাম,, শার্শা উপজেলা প্রতিনিধি ||
শার্শা উপজেলা প্রতিনিধিঃফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪৫ দিনের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে আজ যশোরের শার্শা উপজেলায় চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় শত শত শিক্ষিত তরুণ-তরুণীকে।মাত্র ৪৫ দিনের একটি অস্থায়ী দায়িত্বের জন্য এত বিপুল সংখ্যক আবেদনকারীর উপস্থিতি দেশের কর্মসংস্থান পরিস্থিতি ও শিক্ষিত বেকারত্বের বাস্তব চিত্রকে নতুন করে সামনে এনেছে। উপস্থিত অনেকেই জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী চাকরির অপেক্ষায় থাকায় স্বল্পমেয়াদি সুযোগও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।পরীক্ষার্থীদের কাছে জানতে চাইলে পরীক্ষার হলে কোন বিশৃঙ্খল বা রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিনা, তারা স্পষ্টভাবে জানায় যে, এবারের পরীক্ষায় তারা এই ধরনের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করেনি। উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি স্বচ্ছ ও নিখুঁতভাবে পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে এমনকি দ্রুত সময়ের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।