উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা হাবিবা আক্তার , নিজস্ব প্রতিনিধ ||
বিশেষ প্রতিনিধি:দেশে চলমান তীব্র জ্বালানি ও গ্যাস সংকট এবং এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের জ্যামিতিক হারে বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ময়নুল ইসলাম প্রামাণিক। আজ এক বিবৃতিতে তিনি বর্তমান বাজার পরিস্থিতি ও জ্বালানি খাতের অব্যবস্থাপনাকে সাধারণ মানুষের জন্য এক চরম সংকট হিসেবে আখ্যায়িত করেন।ময়নুল ইসলাম প্রামাণিক বলেন, গ্যাস ও জ্বালানি সরবরাহে চরম ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ গৃহস্থালি এবং পরিবহন খাত থমকে দাঁড়িয়েছে। জ্বালানি সংকটের অজুহাতে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ আজ চরম জীবনসংগ্রামে নিপতিত।তিনি আরও উল্লেখ করেন, সংকট নিরসনে কেবল আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।বিবৃতিতে তিনি মূল ৩টি দাবি তুলে ধরেন:১. জ্বালানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করা: বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহন খাতে নিরবচ্ছিন্ন গ্যাস এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।২. বাজার সিন্ডিকেট দমন: অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করা অসাধু চক্র ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।৩. টিসিবি ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি: সীমিত আয়ের মানুষের স্বস্তি দিতে রেশন ব্যবস্থা ও খোলা বাজারে পণ্য (OMS) বিক্রি কার্যক্রম জোরদার করতে হবে।অবিলম্বে এসব পদক্ষেপ গ্রহণ না করলে দেশের অর্থনৈতিক স্থায়িত্ব এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেন তিনি।