উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধ ||
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ঘোষিত গ্রীন সিটি ক্লিন সিটির সমর্থনে বছরব্যাপী ৬ লক্ষ চারা রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ আগস্ট, শনিবার, সকাল ১১টায় নগরীর দেওয়ানহাট মোড় থেকে বাদামতল মোড় পর্যন্ত ফ্লাইওভারের মিড আইল্যান্ডে এবং বিকাল ৩টায় ইউএসটিসি থেকে আকবরশাহ মোড় পর্যন্ত সড়কের দুপাশ ঘেঁষে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সংগঠনের আয়োজনে নগরীকে নান্দনিক ও সবুজায়নে রূপ দিতে দুই হাজার বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনীয় ফুল, ঔষুধি ও ফলজ চারা রোপণ করা হবে।উক্ত কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবক টিম গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সাথে কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করবে। কর্মসূচি সফল করতে সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমান ও সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে জোরালো অনুরোধ জানিয়েছেন।