উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা হাবিবা আক্তার , নিজস্ব প্রতিনিধ ||
ঘরভাড়ার ৫০০ টাকা পরিশোধ করতে নিজের মাথার চুল বিক্রি করেছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। এভাবে ভাড়া পরিশোধের পরও সেই বাড়িতে তার থাকা হয়নি। শৈশব-কিশোরকাল থেকে দারিদ্র্য দেখে বড় হওয়া এই ‘চির অভাগী’র এখন দিন কাটছে খুলনা-মোংলা রেললাইনের পাশের খোলা জায়গায়।ফেরদৌসী বেগম নামে স্থানীয় এক নারী জানিয়েছেন, মাথা গোঁজার কোনো ঠিকানা না থাকায় রেহানা কিছুদিন পাশের একটি বাড়িতে ছিলেন। সেখানে ৫০০ টাকা ভাড়া দিতে না পারায় নিজের চুল বিক্রি করে সেই টাকা পরিশোধ করেন।তিনি আরও বলেন, ‘একদিন হঠাৎ দেখি রেহানার মাথায় চুল নেই। আমি জিজ্ঞেস করলাম, তোর চুল কী হয়েছে? তখন রেহানা কেঁদে বলে, ও বু, কাউরে কইও না। ঘরের ভাড়া দিতে ৫০০ টাকায় চুল বেইচে দিছি।’