উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খালিদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি ||
পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) উপজেলার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্ নায়ক। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাব-এর আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন সহ সংশ্লিষ্টরা।দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা ও মনোচিকিৎসক মোহাম্মদ মকছুদ মালেক।কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশ, মানসিক সংকট মোকাবিলা, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন), হাইপার ও হাইপো আচরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।এতে উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক ও ২০ জন অভিভাবক** অংশগ্রহণ করেন। বিদ্যালয়গুলো হলো—পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় ও জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়।কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক আচরণ বিকাশে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।