উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ ||
বর্ণাঢ্য র্যালি ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ৩. ৩০ মিনিটে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বুড়িচং পৌরসভার হতাশার মোড় হতে সড়কের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে র্যালিটি সমাপ্তি হয়। এর আগে হতাশার মোড়ে বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড, ও পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাওসার সবুজ চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো মনির হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেনআলোচনা সভায় প্রধান অতিথি বলেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশী জাতীয়তাবাদ' এই দর্শনের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং উৎপাদনের রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করাই" বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।