উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেক্স ||
"মহেশপুরের আলামপুরে মাদক ব্যবসার অভিযোগ: শান্ত শওকতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ" শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ।গত (২-সেপ্টেম্বর) ২০২৬ তারিখে প্রকাশিত "মহেশপুরের আলামপুরে মাদক ব্যবসার অভিযোগ: শান্তি ও শওকতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ" শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আলামপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে শান্তি ও মোহাম্মদ আলীর ছেলে শওকত-র-কে জড়িয়ে যে মাদক কারবারের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত।সংবাদে আমাদের বিরুদ্ধে অবৈধ মাদক কারবারে জড়িত থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও সামাজিক শত্রুতার জেরে সম্মানহানি করার লক্ষ্যে সাংবাদিক প্রতিনিধিকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে জানাতে চাই যে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সামাজিকভাবে মর্যাদাবান নাগরিক। মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো প্রকার সুদূরপ্রসারী বা পরোক্ষ সম্পর্ক নেই। সংবাদের সপক্ষে কোনো সুনির্দিষ্ট বা নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করা হয়নি।প্রশাসনের বিভ্রান্তি দূর করতে এবং আমাদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমরা এই ভিত্তিহীন ও ভুয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে, কোনো যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ করে আমাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।প্রতিবাদকারী: মোঃ শান্তি হোসেন পিতা মৃত গোলাম হোসেন, মোঃ শওকত আলী পিতা মোহাম্মদ আলী গ্রাম: আলামপুর, মহেশপুর, ঝিনাইদহ।