উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি (রাঙামাটি): ||
রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নে কর্মরত ৩০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন।এ সময় ইউএনও ইউছুপ হাসান বলেন, গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য সরকার বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন উপস্থিত ছিলেন।বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।