উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, পাবনাঃ ||
পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনামুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত এনামুল মোল্লা (ঠিকানা: রতনপুর দক্ষিণপাড়া, ফরিদপুর, পাবনা) জিআর নং-৮৫/২৩ (ফরিদপুর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।পরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কট পার্টির মাধ্যমে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।