উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম প্রতিনিধি: ||
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়।কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হাসান মুরাদ। বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে সেটি প্রক্রিয়াজাত করলে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড পাওয়া যায়।এ ছাড়া যাত্রীর প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটক স্বর্ণের ওজন দাঁড়ায় ৫৩১ গ্রাম।আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।স্বর্ণ চোরাচালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, স্বর্ণের উৎস ও গন্তব্য কোথায় এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।