উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আপিয়া সিকদার, স্টাফ রিপোর্টার ||
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে মাসিক সভা ও সদস্যপদ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের নিয়মিত কার্যক্রম, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ আলী আশগর লোবি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আমির এজাজ খান, এমপি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন ওবায়দুর রহমান, লায়ন মোহাম্মদ শোহিদুল ইসলাম, এমজেএফ, লায়ন এলিজা জামান, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ এবং লায়ন শেখ মোস্তাফিজুর রহমানসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।সভায় বক্তারা লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও সংগঠনের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন সদস্যদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক এবং দৈনিক জিরো টেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাফসা আক্তার।অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা পারস্পরিক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।