উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনা জেলা প্রতিনিধিঃ- ||
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিহত আব্দুল আজিজের জন্য দোয়া মাহফিল শেষে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিয়াপুর মিনারপাড়া এলাকার সেই পুকুর থেকে শুরু হয়, যেখান থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে মিছিলটি সাঁথিয়া-বনগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে হত্যার পর তাঁর মরদেহ একটি পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্তে রাজাউল করিম ওরফে বাঘা, সেলিম হোসেন, মনসুর আলী ও আকাশ নামে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।বিক্ষোভ মিছিল শেষে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে বক্তব্য দেন নিহত আজিজের মা বুলু জান বেগম, ভাই খাজেম উদ্দিন, ভাতিজি রেখা, চাচাতো ভাই মাওলানা রাজ্জাকসহ স্থানীয় এলাকাবাসী।বক্তারা বলেন, আব্দুল আজিজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।তারিখটি সম্পূর্ণভাবে লিখে দাওশিরোনামটি আরও সংক্ষিপ্ত করোসংবাদটি পত্রিকা কাটিংয়ের ভাষায় সাজাও