উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড় অঞ্চলে পানি বাড়ার সাথে সাথেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। করিমগঞ্জের বালিখোলা হাওরের জলরাশি ছাড়াও রয়েছে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের দীর্ঘ অলওয়েদার সড়ক। এছাড়া হাওররাণী খ্যাত নিকলীর বেড়িবাঁধসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষ হাওরের উত্তাল ঢেউ ও নির্মল বাতাস উপভোগ করছেন। দর্শনার্থীদের পছন্দের তালিকায় রয়েছে নিকলী বেড়িবাঁধ, দিল্লীর আখড়া ও কুতুবশাহী মসজিদ। পর্যটকদের যাতায়াতের জন্য বালিখোলা ও নিকলী বেড়িবাঁধে রয়েছে রংবেরঙের নৌকা ও স্পিডবোট। পর্যটকদের নিরাপত্তা ও আতিথেয়তা নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। হোটেল ও রিসোর্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ হাওরে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া ও হয়রানি রোধে কঠোর নজরদারির পাশাপাশি হেল্পডেস্কের কার্যকারিতা বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শতভাগ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। হাওরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের সন্ধ্যার মধ্যেই স্পট ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।