উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আমাদের দেশে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। ঋতুচক্রে গরমকাল হলেও, ফলের বিবেচনায় এই ঋতুকে বলা হয় মধুঋতু। আর জ্যৈষ্ঠ মাসকে সম্বোধন করা হয় মধুমাস নামে। মধুমাষে আমাদের দেশে নানান ধরনের ফলের সমারোহ ঘটে। আম, জাম, কাঁঠাল, কলা, বেল, আনারস, বাঙ্গি, আমলকীসহ আরও কত রকমের ফল উৎপাদিত হয় আমাদের দেশে যা খাদ্যের পাশাপাশি পুষ্টিরও যোগান দেয়। বেল সারা বছর পাওয়া গেলেও গরমকালে এই ফলের চাহিদা বেশি দেখা যায়। বেলে প্রচুর শর্করা, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ আছে। কাঠফাটা দুপুরে বেলের শরবত প্রাণ জুড়ায়। কোষ্ঠকাঠিন্য ও আমাশয় সারাতে বেল অনেক উপকারী। রসালো ও হালকা মিষ্টি জামরুল গ্রীষ্মকালেই পাওয়া যায়। এটি ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল। বর্তমানে সাদা, খয়েরি-লাল ও হালকা গোলাপি রংয়ের জামরুল দেখা যায়। এই ফলের রং ও আকৃতি বেশ সুন্দর। এটি রসালো ও পুষ্টিকর।