উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ফজর নামাজের পরের সময়টি আধ্যাত্মিক ও শারীরিক—উভয় দিক থেকেই অত্যন্ত বরকতময়। কুরআন-সুন্নাহ অনুযায়ী এ সময় আল্লাহর রহমত ও রিজিক বণ্টন করা হয় এবং চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ভোরে ঘুম থেকে ওঠা দেহ ও মনের জন্য সবচেয়ে উপকারী। শুদ্ধ বাতাসে এই সময়ে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে,যা ফুসফুস ও স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। সকালে ঘুম থেকে ওঠার ফলে হৃদযন্ত্রের রক্ত চলাচল স্বাভাবিক থাকে, যা রক্ত জমাট বাঁধা এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমায়। ফজর নামাজের পর না ঘুমিয়ে কুরআন তিলাওয়াত ও জিকির করার মাধ্যমে দিনের সর্বশ্রেষ্ঠ সময়টি কাজে লাগানো যায়। হাদিস অনুযায়ী ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে আল্লাহ তা’আলা বান্দার রিজিক বণ্টন করেন।