উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এই তথ্য নিশ্চিত করেছেন। জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে আগামী মঙ্গলবার ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছিল সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর সংগঠন দুটি তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।