উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জিরো টেন ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি। আহতদের মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া যাত্রী।বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বাসসসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, গত ১০ অক্টোবর বিমানবন্দরের টার্মিনাল–৩-এ এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে হামলায় বিভিন্ন দেশের ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার কথা জানানো হয়।নিহত বাংলাদেশিরা হলেন বগুড়ার মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার মো. নাসরুল্লাহ বাদরপুরী। তাঁদের পরিচয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।আহত ২৪ বাংলাদেশিকে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে তিনজন কিং আবদুল্লাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছে।হামলার পর রিয়াদে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের সহায়তায়ও কাজ করেছে বাংলাদেশ দূতাবাস। যাত্রীদের আবাসন, খাবার ও বিকল্প পথে দেশে ফেরার ব্যবস্থায় সহায়তা দেওয়ার তথ্যও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।দৈনিক জিরো টেন — সত্য প্রকাশে আপোষহীন।