উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জিরো টেন ||
রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান চালিয়ে ৪৭ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উত্তরা হাউস বিল্ডিং এলাকায় অবস্থিত বারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার মো. ইলিয়াস কবীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মদ্যপানের বৈধ পারমিট না থাকার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জন পুরুষকে আটক করা হয়।ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা বৈধ পারমিট ছাড়া মদ ও বিয়ার পান করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।বারটিতে অনুমোদন ছাড়া মদ্যপান বন্ধে এবং নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন বারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি।দৈনিক জিরো টেন | সত্য প্রকাশে আপোষহীন