উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জিরো টেন ||
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৬১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ হাজার ৩৮১ জন যাত্রীর তথ্য পাওয়া গেছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।তবে রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটে থাকা যাত্রীদের সংখ্যা এখনো পাওয়া যায়নি। ওই তথ্য পাওয়া গেলে প্রভাবিত যাত্রীর মোট সংখ্যা হালনাগাদ করা হবে।দৈনিক জিরো টেনসত্য প্রকাশে আপোষহীন