উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রুহুল আমিন রুকু ||
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অনুমতিহীন জেনারেটর চলাচল বন্ধে অভিযান চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। এ সময় জনস্বার্থে নেওয়া সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের এমন তাৎক্ষণিক ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটিতে বেশ কিছু দিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং অনুমোদন ছাড়া জেনারেটর ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এর ফলে একদিকে যেমন সরকারি জায়গা দখল হচ্ছিল, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এ বিষয়ে অভিযোগ ও খবরের ভিত্তিতে (১৩ অক্টোবর ২০২৬) ইং মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটায় উলিপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযান পরিচালনাকালে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ ব্যাপারে বুধবার বিকেলে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন সরকারি জায়গা অবৈধভাবে দখল এবং নিয়মবহির্ভূতভাবে জেনারেটর পরিচালনা সম্পূর্ণ বেআইনি। জনস্বার্থ রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কঠোর ও দ্রুত পদক্ষেপের কারণে উলিপুরের সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ দেখা গেছে। স্থানবাসীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত মনিটরিং করার দাবি জানান।