উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মাফুজুর রহমান ||
জয়পুরহাট ব্যাটালিয়ন ও পত্নীতলা ব্যাটালিয়নের সহযোগিতায় চোরাচালানবিরোধী অভিযানে নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলা থেকে ১ হাজার ৮৭২টি প্রাচীন বিদেশি মুদ্রাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। জব্দ করা মুদ্রাগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। আটক ব্যক্তিদের মধ্যে ধামইরহাটের হানিফ বাসের চালক রুবেল রয়েছেন বলে জানা গেছে।জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর সার্বিক সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা এবং ধামইরহাট উপজেলার ধামইরহাট বাজার এলাকায় পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।অভিযানে ১ হাজার ৮৭২টি প্রাচীন বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। প্রাচীন এসব বিদেশি মুদ্রা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।