উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জিরো টেন ||
রাজধানীর তুরাগে ব্যবসাপ্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ, ভাঙচুর, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠানের মালিককে অপহরণ করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার মো. রুহুল আমিন (৪২)। তুরাগ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ২৫ নম্বর বাসা, রোড ৮/এ-সংলগ্ন ‘উজ্জ্বল ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. উজ্জ্বলকে অপহরণ করে আটকে রাখা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।ঘটনার পর দায়ের করা মামলার তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামির উপস্থিতির তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। পরে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।