উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে তিনি একটি পরিচিতিমূলক মতবিনিময় সভা করেন। সভায় হাইকমিশনার দলগতভাবে কাজ করার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের সাধারণ মানুষের এবং প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টার্জিত অবদানেই মূলত রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। সেই দায়বদ্ধতা থেকে দেশ ও জনগণের সেবায় সততা, সহমর্মিতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান। তবে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে রাজা চার্লসের কাছে তিনি এখনো তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেননি।