উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে আক্রমণাত্মক স্লোগান ও হেনস্তার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, পতিত রাজনৈতিক অপশক্তির কিছু সদস্য পরিকল্পিতভাবে বিমানবন্দরে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন প্রবীণ ব্যক্তিত্বের গতিপথ রোধ করে অশ্রাব্য মন্তব্য করার ঘটনা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে না। ইতালির ঘটনার পর নিউইয়র্কে এমন অপ্রীতিকর পরিস্থিতি বিদেশে অবস্থানরত একটি গোষ্ঠীর বিশৃঙ্খলা সৃষ্টির মানসিকতাকে স্পষ্ট করে তুলেছে। সরকার এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দোষীদের চিহ্নিত করতে বলা হয়েছে। ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ যেন দেশের সম্মান ক্ষুণ্ন না করে, সে বিষয়ে প্রবাসীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।