উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে আয়োজিত এক জাতীয় কর্মশালায় কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, সঠিক পদ্ধতিতে বায়োচার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য রক্ষা এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানো সম্ভব। গবেষণায় দেখা গেছে, বায়োচার ব্যবহারে ভুট্টার ফলন ২৯ শতাংশ, আউশ ধান ২৩ শতাংশ এবং বোরো ধানের ফলন ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এছাড়া বায়োচার প্রলেপযুক্ত ইউরিয়া ব্যবহার করে ২৫ শতাংশ নাইট্রোজেন সার সাশ্রয় করেও পূর্ণমাত্রার সমান ফলন পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর। বায়োচারকে ‘থ্রি ইন ওয়ান’ প্রযুক্তি হিসেবে অভিহিত করে বিশেষজ্ঞরা জানান, এটি মাটির ভৌত গুণাগুণ উন্নয়ন, পুষ্টি উপাদানের কার্যকারিতা বৃদ্ধি এবং অম্লীয় মাটির সমস্যা সমাধানে কার্যকর। তবে কাঁচা বায়োচার সরাসরি জমিতে প্রয়োগ না করে কম্পোস্ট বা জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আব্দুস সালাম বলেন, প্রযুক্তিটির অর্থনৈতিক লাভজনকতা প্রমাণ করা গেলে জাতীয় পর্যায়ে প্রণোদনা ও ভর্তুকি প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। তবে এর মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় মানদণ্ড এবং পরীক্ষাপদ্ধতি প্রণয়ন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।