উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
চলতি মাসের ২৬ অক্টোবর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনীত ৩০ জন ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মরক্কো ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেলেন তিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের পর এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানান হাকিমি। তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে পিএসজির কোনো খেলোয়াড় পুরস্কারটি জিতলে তা পুরো দলের জন্য আনন্দের হবে বলে তিনি মন্তব্য করেন। হাকিমি আরও জানান, ব্যালন ডি’অর জেতার আকাঙ্ক্ষা থাকলেও তিনি এটিকে বাড়তি চাপ হিসেবে নিতে নারাজ। তার কাছে দলের হয়ে শিরোপা জয়ই এখন মূল লক্ষ্য। গত বছর এই তালিকায় ষষ্ঠ স্থানে থাকা হাকিমি এবারও পুরস্কারটির জন্য অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।