উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার ১৯ অক্টোবর বিকাল ৩টায় ওই অভিযানে দুই নারীসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। ছদ্মবেশে থাকা এসআরবি-৩ ও ডিএনসি সদস্যরা অভিযান শুরু করলে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযানে অংশ নেওয়া দুই সংস্থার একাধিক কর্মকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার সেখানে অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়েছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়। দিনভর নানা আলোচনার মধ্যে সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মী সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন। এদিকে সোমবার এসআরবি ও ডিএনসির অভিযানের আগেও ঘুণ্টিঘর এলাকায় রেললাইন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করতে দেখা যায়। ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান যে এরা সবাই ভাসমান এবং নিয়মিত কাউকে সেখানে রাখতে পারলে সুফল পাওয়া যেত।