উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রন্ধন ঐতিহ্য, সুনিপুণ কারিগরি ও বিলাসিতার সমন্বয়ে ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান। আজ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে হাউস অব হান ঢাকায় নিয়ে এসেছে খাঁটি চীনা রন্ধনশৈলীর নিজস্ব এক উপস্থাপনা। মেনুর অন্যতম আকর্ষণ রেস্তোরাঁটির সিগনেচার ডাক এবং এর প্রস্তুতি ও উপস্থাপনা অতিথিদের ডাইনিং অভিজ্ঞতার অংশ। আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, আমাদের লক্ষ্য ঢাকায় বিলাসবহুল পরিবেশে খাঁটি চীনা খাবার তুলে ধরা। মাস্টার চায়নিজ শেফ চেন জানান, চীনা রন্ধনশৈলীর ঐতিহ্য ও উপকরণের প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রতিটি পদে সৃজনশীলতার ছোঁয়া দিয়েছেন। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত হাউস অব হান ব্যবসায়িক আপ্যায়ন ও পারিবারিক মিলনমেলায় স্বতন্ত্র পরিবেশ এনেছে। রেস্তোরাঁটির ১০টি প্রাইভেট ডাইনিং রুমে নিভৃতে সময় কাটানো ও ব্যক্তিগত সেবার ব্যবস্থা রয়েছে। রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য +৮৮০ ১৮৯৭ ৬৬৬ ৪৬৬ এবং +৮৮০ ১৮৮৬ ৪৪১ ১৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে। ঠিক: হাউস অব হান, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে, কুর্মিটোলা, ঢাকা।