উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
অস্ট্রেলিয়া সফরেও নিজেদের হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ব্রিসবেনে টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন দলের প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরোয় দলীয় সংগ্রহ। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন এবং ৭১ বলে ৫৪ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান স্বর্ণা। তবে শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয়ের পথে বড় কোনো বাধার মুখে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।