উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ইসরায়েলের আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক তামের আজরামি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, নেতানিয়াহুর মূল লক্ষ্য কেবল জয় পাওয়া নয়, বরং বিরোধীদের সরকার গঠনের পথ রুদ্ধ করে একটি স্থায়ী রাজনৈতিক অচলাবস্থা তৈরি করা। জনমত জরিপ অনুযায়ী, কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো নিরাপদ অবস্থানে নেই। ছোট ডানপন্থি দলগুলোর পার্লামেন্টে প্রবেশ এবং আরব ভোটারদের উপস্থিতির হারই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর কৌশল হলো, তিনি নিজে সরকার গঠন করতে না পারলেও বিরোধীদের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা। আরব দলগুলোর সমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হলে তাকে অবৈধ ও নিরাপত্তা হুমকি হিসেবে প্রচার করার পরিকল্পনা রয়েছে তার, যা গণতন্ত্রের জন্য বড় ঝুঁকি। নির্বাচন ব্যাহত করার জন্য ভুয়া তথ্য ছড়ানো বা এআই প্রযুক্তির অপব্যবহারের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত নেতানিয়াহু পরাজয় মেনে নেবেন কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।