উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
প্রবাসে বাংলা সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সিডনির রকডেল রেড রোজ ফাংশন সেন্টারে রোববার দুপুর ১২টায় এই আয়োজন শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান। তাদের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। নতুন নেতৃত্বের হাত ধরে প্রবাসে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে এবারের নির্বাচন সফল হবে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে। অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে এবিজেএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের পেশাগত সংহতি ও প্রবাসে বাংলা সাংবাদিকতাকে আরও এগিয়ে নেওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সদস্যরা।