উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক মনে করলে তার ঈমান থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। সম্প্রতি জুমার বয়ানে এসব কথা বলেন তিনি। তবে বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেছেন খতিব। তিনি বলেন, অমুসলিমরা যেন নিরাপদে পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। খতিব মুফতি আব্দুল মালেক আরও বলেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ বা এক আল্লাহর ইবাদত করা। মানুষকে শিরক থেকে বিরত রেখে তাওহিদের পথে পরিচালিত করতেই যুগে যুগে নবী-রাসুলদের পাঠানো হয়েছে। বয়ানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমাশীলতার দৃষ্টান্ত তুলে ধরে মুসলমানদের নিজ ধর্মের মৌলিক আকিদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান বায়তুল মোকাররমের খতিব।