উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সফরসংশ্লিষ্ট ব্যক্তিরা।