উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইফুল ইসলাম ||
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর কান্দা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে মো. মহিদুল (২৯) ও মো. হাতেম (২৭)।সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল মহিদুলের বসতঘরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা জব্দ করে। এসময় মহিদুল ও তাঁর ভাই হাতেমকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, কোটালীপাড়া থানায় গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে গোপালগঞ্জ জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।