উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন আগের তুলনায় কিছুটা কমে গেলেও, এমন সিরিজে শিরোপা জয়ের দারুণ একটি স্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে মাত্র একবারই এই গৌরবের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। এবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের দল, যেখানে সিরিজের অপর দলটি হলো আফগানিস্তান। এই টুর্নামেন্টে ট্রফি জয়ের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের সেরা প্রস্তুতি সেরে নিতে চাইছে বাংলাদেশ। দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে শিরোপা জয় করা সম্ভব। অধিনায়ক লিটন মনে করেন দলে প্রতিভাবান ক্রিকেটারের কোনো অভাব নেই এবং সিনিয়র খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিলে যেকোনো অর্জন করা সম্ভব। সামনেই এশিয়া কাপ থাকায় এই ত্রিদেশীয় সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। এখানে ভালো খেলতে পারলে মহাদেশীয় এই টুর্নামেন্টের জন্য দলের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে। তবে ত্রিদেশীয় সিরিজে বাড়তি চাপের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার মতে, এ ধরনের টুর্নামেন্টে প্রতিটি দলের মূল লক্ষ্য থাকে ফাইনালে ওঠা এবং একটি ম্যাচ হেরে গেলেই রানরেটের হিসাব চলে আসে। সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের মাধ্যমেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় দল।