উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
লন্ডনে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত তার পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় সোমবার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ডিপ্লোম্যাটিক কোরের সহকারী মার্শাল সারাহ বৃটন ওবিইর কাছে এই পরিচয়পত্র পেশ করা হয়। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কূটনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। দেশটির রাজার কাছে মূল পরিচয়পত্র পেশ করার আগে এটি একটি অন্যতম পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা। এ সময় হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন। পাশাপাশি উভয় দেশের মধ্যকার বহুমুখী অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।