উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
নিউ ইয়র্কের জ্যামাইকায় গত ১৬ অক্টোবর ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিচারব্যবস্থা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বিচারহীনতার সংস্কৃতি দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সাবেক সিনেটর শোয়াইব আহমেদ ভূঁইয়া। তিনি গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদের এবং সমন্বয় করে ‘ইনস্টিটিউট ফর গ্লোবাল পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি’ (IGPD)। সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।